সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার দুই মরদেহ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-20
বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার দুই মরদেহ

বুড়িগঙ্গা নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নদীর পৃথক দুটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে নৌ-পুলিশের পৃথক দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, একজনের বয়স আনুমানিক ৪০ বছর এবং অপরজনের বয়স প্রায় ২৮ বছর। প্রাথমিকভাবে তাদের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় পৃথকভাবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।