সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

আইফোন ছিনতাইয়ের জন্য অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা: পুলিশ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-20
আইফোন ছিনতাইয়ের জন্য অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা: পুলিশ

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা: পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও আলামতের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

গত শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে নিখোঁজ হয়। পরে শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমের সঙ্গে থাকা এক কিশোরকে শনাক্ত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করা হয়। পরে আটক এক কিশোরের বাড়ি থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মরদেহের সুরতহাল প্রতিবেদনে মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর বিষয়ে চূড়ান্ত তথ্য ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে জেলা পুলিশ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। তদন্তের ভিত্তিতে হত্যাকাণ্ডের পুরো ঘটনা ও জড়িতদের ভূমিকা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।