সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট স্নিগ্ধকে হেনস্তা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-27
হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট স্নিগ্ধকে হেনস্তা

হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট স্নিগ্ধকে হেনস্তার অভিযোগ

সকালে শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন স্নিগ্ধকে প্রায় ৪০ মিনিট আটকে রাখার অভিযোগ উঠেছে। তাঁর পোশাককে ‘অশালীন’ উল্লেখ করে এক পুলিশ সদস্য তাঁকে থামিয়ে দেন বলে অভিযোগ করেছেন স্নিগ্ধ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এ ঘটনা ঘটে।

সাজ্জাদ হোসেন স্নিগ্ধ ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষক। শরীরচর্চা ও দৌড়ানোর পর তিনি মেট্রোরেলে করে যাতায়াত করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্নিগ্ধের করা একটি ফেসবুক পোস্ট ও ভিডিওতে ঘটনার বিষয়টি উঠে আসে। সেখানে দেখা যায়, টিকিট পাঞ্চ করার সময় তাঁকে থামিয়ে পোশাক পরিবর্তন করে ‘শালীন পোশাকে’ যাতায়াতের কথা বলা হচ্ছে।

এ সময় স্নিগ্ধ জানতে চান, কোন পোশাককে শালীন বা অশালীন বলা হচ্ছে এবং এ বিষয়ে কোনো লিখিত নিয়ম রয়েছে কি না। তাঁর দাবি, হাফপ্যান্ট বা শর্টস পরে মেট্রোরেলে যাতায়াত নিষিদ্ধ হলে সংশ্লিষ্ট নিয়ম তাঁকে দেখানো উচিত।

অভিযোগ অনুযায়ী, এভাবে প্রায় ৪০ মিনিট স্টেশনের পাঞ্চ মেশিনের সামনে তাঁকে অপেক্ষা করতে হয়। পরে মেট্রোরেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তাঁকে ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন স্নিগ্ধ। তিনি বলেন, শরীরচর্চা ও দৌড়ানোর পোশাকে যাতায়াত তাঁর জন্য স্বাভাবিক বিষয়।