সব সময় সব খানে


সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

>> হাতীবান্ধায় প্রকৌশলী আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টা অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপর

>> হাসপাতালে পেয়েও ফিরিয়ে নেওয়া হলো না শিলুকে, ফের নিখোঁজ ১৬ বছরের কিশোরী

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> হাফেজ ওবায়দুরের স্মরণে চাঁদপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল

>> ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

>> শখের বশে ছাদ বা বারান্দার সবুজায়ন, আজ কেয়া মনির উদ্যোক্তা হয়ে ওঠার এক অনুপ্রেরণামূলক গল্প

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

আপনি পড়ছেন : সারাদেশ

নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল


মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট:

eshomoy.com || 2026-10-12
নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারে না। তারা আগালেই দেশ আগাবে। শিক্ষায়, কর্মে ও নেতৃত্বে নারীকে এগিয়ে নিতে আমাদের সরকার সবসময় পাশে থাকবে, ইনশাআল্লাহ। জাতীয় কন্যা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্যের এক পর্যায়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এসব কথা বলেন। 

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভাঙ্গায় নানা আয়োজনে কন্যা দিবস পালিত হয়।

সকাল ১১টার দিকে ভাঙ্গা উপজেলা চত্বর থেকে ফরিদপুর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় কন্যা দিবস পালিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম. এ নাহার। সভায়  আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন এবং পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গগণ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কন্যাশিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি শহিদুল ইসলাম খান বাবুল (এমপি) তার বক্তব্যের এক পর্যায় বলেন, "নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারে না। তারা আগালেই দেশ আগাবে। শিক্ষায়, কর্মে ও নেতৃত্বে নারীকে এগিয়ে নিতে আমাদের সরকার সবসময় পাশে থাকবে, ইনশাআল্লাহ।"