সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : সারাদেশ

সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু


মানিক প্রধান/ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-07-04
সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
সংগৃহিত ছবি

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহতরা হলেন, দেলোয়ারা বেগম, তার ছেলে ইদা মিয়া ও প্রতিবেশী ইবনুল মিয়া। নিহতদের মধ্যে দেলোয়ারা ও ইদা মিয়া সম্পর্কে মা-ছেলে।

রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বাদশা মাসুদ আলম ইসময়-কে বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, সকালে দেলোয়ারা বেগম কচুশাক তুলতে গিয়ে সেপটিক ট্যাংক ভেঙে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে।


বাদশা মাসুদ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি তারা সেফটিক ট্যাংকে পড়ে আছেন। সকাল সাড়ে ৭টায় তাদের লাশ উদ্ধার করি। তিনজনের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সকাল ৬টার দিকে তারা নিজ বাড়িতে সেপটিক ট্যাংকে পড়লে সেখানে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা লাশ উদ্ধার করেন।