সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : খেলা

সাকিব কবে দেশে ফিরবে সেই সিদ্ধান্ত জানা যাবে জুম মিটিং শেষ হলে


রাকিবুল ইসলাম,ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-10-17
সাকিব কবে দেশে ফিরবে সেই সিদ্ধান্ত জানা যাবে জুম মিটিং শেষ হলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও সাম্প্রতিক কিছু ঘটনার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে।

বুধবার (১৬ অক্টোবর) বিসিবির মিডিয়া বিভাগ থেকে প্রকাশিত একটি ভিডিওতে প্রধান নির্বাচক হান্নান সরকার জানান, সাকিবের অংশগ্রহণের ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে এবং তাকে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে। তবে, সম্প্রতি ঢাকার রাজু ভাস্কর্যের সামনে সাকিববিরোধী আন্দোলনের কারণে তার দেশে ফেরা এবং খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সাকিবের যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে তাকে আপাতত দুবাইতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ বৃহস্পতিবার দুপুরে বিসিবি একটি 'জুম মিটিং' আয়োজন করেছে, যেখানে সাকিবের দেশে ফেরা ও খেলার বিষয়টি নিয়ে আলোচনা হবে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও সিইও নিজামউদ্দীন চৌধুরী বর্তমানে দুবাইতে আইসিসির সভায় থাকায় তাদের সরাসরি মতামত নেওয়া সম্ভব নয়। তবে মিটিংয়ে বোর্ডের অন্য সদস্যরা সাকিবের পরিস্থিতি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

এদিকে সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিববিরোধী আন্দোলন বাড়তে থাকায় তার ফেরা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। আজকের বিসিবির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে, সাকিব দেশে ফিরতে পারবেন কি না এবং তার নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে কি না।

বিসিবির পক্ষ থেকে সঠিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত সাকিবকে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়নি। এখন দুপুর ১২টার 'জুম মিটিং' শেষে জানা যাবে তিনি দেশে ফিরবেন নাকি ভারতের বিপক্ষে টেস্ট খেলার পরেই এই সফর শেষ করবেন।