সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : খেলা

ঘরের মাঠে 'নটিংহ্যাম ফরেস্টের' কাছে ৩ গোল হজম করলো লিভারপুল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-22
 ঘরের মাঠে 'নটিংহ্যাম ফরেস্টের' কাছে ৩ গোল হজম করলো লিভারপুল
গোল করে উড়ছেন গিবস-হোয়াইট। লিভারপুলের মাঠে দারুণ জয় পেয়েছে নটিংহ্যাম ফরেস্ট।

আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৩ গোল হজম করেছিল লিভারপুল। বিরতি থেকে ফিরেও একই ভাগ্য বরণ করতে হলো অলরেডদের। এবার ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩ গোল হজম করলো লিভারপুল। আগের ১১ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া নটিংহ্যাম এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে।

শনিবার (২২ নভেম্বর) অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে হেরেছে লিভারপুল। সফরকারীদের পক্ষে মুরিলো, নিকোলো সাভোনা এবং মর্গান গিবস-হোয়াইট গোল করেন।


এদিন পুরো ম্যাচে ১৩টি শট নিয়ে ৩টি গোল আদায় করে নিয়েছে নটিংহ্যাম। কিন্তু ২০টি শট নিয়েও একটি গোল করতে পারেনি লিভারপুল।


এটি লিগে সবশেষ সাত ম্যাচে অলরেডদের ষষ্ঠ হার। টানা পাঁচ ম্যাচ জিতে উড়ন্ত সূচনা পাওয়া বর্তমান লিগ চ্যাম্পিয়নরা১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেছে।



বিপরীতে নটিংহ্যাম শেষ ২ ম্যাচে টানা জয় পাওয়ার পর ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে উঠেছে।


এদিন ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো নটিংহ্যামকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬) ব্যবধান দ্বিগুণ করেন সাভোনা। এরপর ৭৮ মিনিটে গিবস-হোয়াইটের গোলে বড় জয় নিশ্চিত হয় নটিংহ্যামের।