eshomoy.com || 2021-11-04 12:09:15
গুঞ্জন ছিলো অনেকটাই স্পষ্ট। সেই গুঞ্জনকেই আনুষ্ঠানিক পূর্ণতা দিলো (বিসিসি আই) ।ভারতের কিংবদন্তী ক্রিকেট তারকা সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ।
গত ২৮/১০/২১ তারিখে এক বিবৃতিতে বিসিসিআই এই নিয়োগের কথা নিশ্চিত করেছে । চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই জাতীয় পুরুষ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন দ্রাবিড়।ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ও দ্রাবিড়ের এক সময়ের সতীর্থ সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন রাহুল ভারতের ক্রিকেটকে নতুন উচ্চতায় নেবেন বলে তিনি আশাবাদী।
দ্রাবিড়ের পাশাপাশি মহারাষ্ট্র তথা ভারতের সাবেক পেসার পরশ মামরেকে ২০২৩ পর্যন্ত ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে ও নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। ফিল্ডিং কোচ আর শ্রীধরের পরিবর্ত হিসেবে বিসিসিআই এখনও কাউকে চূড়ান্ত করেনি। দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন বিক্রম রাঠোর।
বিশ্বকাপ শেষে বিদায় নিচ্ছেন বর্তমান প্রধান কোচ ও সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী। এরপর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে ভারতের দ্রাবিড় অধ্যায়।বিসিসি আই এর এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা ।