সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : খেলা

মন গলাতে পারেননি তামিমের মাশরাফিকে নিয়ে বৈঠকে বিসিবি সভাপতি


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-11-07 09:02:00
মন গলাতে পারেননি তামিমের মাশরাফিকে নিয়ে বৈঠকে  বিসিবি সভাপতি


ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে নিজ বাসায় বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

সেখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের কিছু পরিচালকদের সাথে এরপর চুড়ান্ত আলোচনা হয়েছে জরুরী বোর্ড সভাতে।

তামিমের টি টোয়েন্টিতে ফেরাঃ টি টোয়েন্টি দলে তামিমকে ফেরানোর জন্য বোর্ড সভাপতি অনুরোধ করেছেন, সেই সাথে তামিমকে অধিনায়কত্ব দিতেও চেয়েছেন বোর্ড সভাপতি। প্রস্তাব ফিরিয়ে দিয়ে তরুণদের নিয়ে দল গড়তে প্রস্তাব দিয়েছেন তামিম। 

ইঞ্জুরীর প্রশ্নে তামিম ইকবাল এখনো পুরোপুরি ফিট না। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে আজ অনুশীলনও করেছেন তিনি। তবে তিনি ফিরবেন লাল বলের ক্রিকেটে। তামিম ইকবাল ক্রিকেটে ফিরবেন জাতীয় লিগ দিয়ে।জাতীয় লিগের পর টেস্টে ফিরবেন তামিম ইকবাল। 

পাকিস্তানের বিপক্ষে টি টুয়েন্টি সিরিজে তাই ফিরছেন না তামিম ইকবাল খান। তবে টেস্টে ফিরতে পারেন তিনি।পায়ের ব্যথার কারণে ডাক্তারের পরামর্শ মেনে বিশ্বকাপের আগের টানা দুইটি সিরিজ খেলেননি তামিম।

 সেই কারণ দেখিয়ে তামিম ইকবাল সরে যান বিশ্বকাপ থেকেও। ধারণা করা হচ্ছিলো তামিম পাকিস্তান সিরিজে টি টোয়েন্টিতে ফিরবেন। তবে সেটি হচ্ছে না।