সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : খেলা

দেশে ফিরেই নাসুম জাদু


তপু রায়হান -ইসময় (স্পোর্টস রিপোর্টার)

eshomoy.com || 2021-11-07 20:53:30
দেশে ফিরেই নাসুম জাদু



বিশ্বকাপে নিজেদের বীভিশিখাময় এক অধ্যায়  পার করেছে বাংলাদেশ ।সেই ক্ষত শুকানোর আগেই দেশের মাটিতে পা রেখেই নাসুম গড়লেন এক অন্যন্য কৃর্তি।প্রথম শ্রেণির ক্যারিয়ারে নাসুম এ নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৭ উইকেট পেলেন। ২০১৪ সালে প্রথমবার ৯৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন সিলেটের হয়েই রংপুরের বিপক্ষে।

 সিলেটে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপফেরত বাঁহাতি স্পিনার নাসুম আহমেদই ধস নামিয়েছেন ঢাকার ইনিংসে। টস হেরে ব্যাটিংয়ে নেমেই ধ্বংসস্তূপে পরিণত হয় ঢাকা। কোনো রান না তুলতেই ৭ বলের মধ্যে তারা হারায় ৪ উইকেট!

ইনিংসের দ্বিতীয় ওভারে নাসুমের প্রথম বলেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন রনি তালুকদার। তৃতীয় বলে বোল্ড হন এবারের লিগে প্রথম খেলতে নামা জয়রাজ শেখ। শেষ বলে এলবিডব্লিউ রকিবুল হাসান। বলার অপেক্ষা রাখে না, রান না দিয়েই উইকেট তিনটি নেন নাসুম।নিজের পরপর দুই ওভারে তাইবুর (৯৬ বলে ২০) ও সুমন খানকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করেন নাসুম।

নাসুম পরে এলবিডব্লিউ করে দেন ঢাকার সর্বোচ্চ স্কোরার মাহিদুল ও এনামুল হককে। আর হোসেন আলিকে ফিরিয়ে ইনিংস গুটিয়ে দেন শাহানুর রহমান।এর পরের গল্পটা আর নতুন করে লিখতে পারেনি ঢাকা ।


সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৫০.৩ ওভারে ১২৩ (মজিদ ০, রনি ০, জয়রাজ ০, রকিবুল ০, তাইবুর ২০, মাহিদুল ৬৪, রুবেল ১, নাজমুল ১৬*, এনামুল ৪, হোসেন আলি ০; ইবাদত ৯-৪-১৩-১, নাসুম ১৮-৬-৪৩-৭, শাহানুর ৫.৩-২-১২-১, রেজাউর ১২-৭-২৫-১, রাহাতুল ৬-১, ১৬-০)

সিলেট বিভাগ ১ম ইনিংস: ৩০ ওভারে ৭৯/২ (ইমতিয়াজ ২, সায়েম ৪৫, অমিত ৬, জাকির ২০*; সুমন ৮-১-৪০-১, এনামুল ৬-২-৭-০, নাজমুল ৬.৩-২-১৩-০, হোসেন আলি ৫-১-৫-১, তাইবুর ৩.৩-০-৯-০)