সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : খেলা

ম্যাচসেরা মিচেল বাবার সামনে দেশকে বিশ্বকাপের ফাইনালে তুললেন


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-11-11 11:07:00
 ম্যাচসেরা মিচেল বাবার সামনে দেশকে বিশ্বকাপের ফাইনালে তুললেন



ছেলের ব্যাটে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল তার দেশ নিউজিল্যান্ড, গ্যালারিতে বসে দেখলেন রাগবি বিশ্বকাপে দেশকে কোচিং করানো জন মিচেল ।  ম্যাচে সেরার পুরস্কার নিতে গিয়ে  নিউজিল্যান্ডের ওপেনার ড্যারিল মিচেলের গলায় সেই বাবার কথাই শোনা গেলো।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে  ।  ওপেনিং ব্যাটসম্যান ড্যারেল মিচেল ফাইনালে ওঠার পেছনে দলের পক্ষে অনেক বড় অবদান রেখেছেন । ইংল্যান্ডের করা ১৬৬ রান তাড়া করতে নেমে শুরুতেই দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার মার্টিন গাপ্টিল ও কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। তারপরও দারুণ খেলে মিচেল ও কনওয়ে ৮২ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। কনওয়ে আউট হওয়ার পরে ঝোড়ো ব্যাট করেন নিশাম।

এক দিকে স্তম্ভের মতো দাঁড়িয়ে ছিলেন মিচেল। নিশাম আউট হওয়ার পরে পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। ইংল্যান্ডের অন্যতম সেরা বোলার ক্রিস ওকসকে এক ওভারে দু’টো বিশাল ছক্কা মারেন। শেষ পর্যন্ত ৪৭ বলে ৭২ করে অপরাজিত থাকেন ম্যাচের সেরা মিচেল।

ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে মিচেল বলেন, ‘অর্ধেক পৃথিবী ঘুরে বাবা খেলা দেখতে এসেছেন। তাঁর সামনে এই জয় সত্যি খুব অসাধারণ।’তবে ম্যাচ জিততে যে তাঁদের যথেষ্ট পরিকল্পনা করতে হয়েছে সে কথাও জানান তিনি। মিচেল বলেন, ‘‘রান তাড়া করা কঠিন ছিল। উইকেটে পড়ে অনেক বল ধীরে আসছিল। যে ভাবে ডেভন কনওয়ে মাঝের ওভারে ও শেষ দিকে জিমি নিশাম ব্যাট করেছে তাতে আমাদের সুবিধা হয়েছে। আমরা জানতাম, একটা বা দু’টো বড় ওভার পেলেই খেলা ঘুরে যাবে। তাই চেয়েছিলাম শেষ পর্যন্ত খেলা নিয়ে যেতে ।’’