সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাট লোহাকুচির সীমান্তের ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক।।


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2024-11-05
লালমনিরহাট লোহাকুচির সীমান্তের ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক।।

লালমনিরহাটের কালীগঞ্জ লোহাকুচির সীমান্তের ভারতের অভ্যন্তর থেকে রোস্তম আলী (৩৪) দুলালী গ্রামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

মঙ্গলবার (০৫ নভেম্বর) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের লোহাকুচির ৯১৮ নম্বর পিলারের কাছে থেকে তাকে আটক করা হয়।

আটক রুস্তম আলী উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ফরিদ আলীর ছেলে।বিজিবি জানায়, ভোরে ভারতের ওপারে কুচবিহার সীমান্তের ভাড়াটিপাড়া থেকে গরু আনতে যান ১০-১২ চোরাকারবারি। এ সময় লোহাকুচি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। পরে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯১৮ নম্বর পিলারের ভারতের ৩০০ গজ অভ্যন্তরে লোহাকুচি নামক স্থান থেকে রোস্তমকে আটক করে।লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন বলেন, তাকে আটক করে থানায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলম বলেন, বিজিবি আটক করে রোস্তমকে কালীগঞ্জ থানায়  নিয়ে আসে। মামলা জন্য প্রস্তুতি চলছে আগামীকাল তাকে কারাগারে পাঠানো হবে।