গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন মিনি স্টোডিয়ামের পাইলিং এর কাদাপানি চোরাবালিতে ডুবে যাওয়া কিশোর অপূৃর্ব বিশ্বাসকে (১৬) জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
এরআগে, দুপুর ২টার দিকে খেলতে গিয়ে হঠাৎ করে চোরাবালিতে ডুবে যায় কিশোর অপূর্ব বিশ্বাস।অপূর্ব বিশ্বাস পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আতিকুল ইসলাম জানান, কিশোর অপূর্ব বিশ্বাস নির্মাণাধীন স্টোডিয়ামের পাইলিংয়ের গর্তে থাকা কাদাপানি ভরা চোরাবালিতে ডুবে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।