সব সময় সব খানে


মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগেই ত্রি-মুখী লড়াই

বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগেই ত্রি-মুখী লড়াই


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-

eshomoy.com || 2024-05-05
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগেই ত্রি-মুখী লড়াই
শাজাহানপুরে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগেই ত্রি-মুখী লড়াই

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়ার শাজাহানপুরে খোদ আওয়ামী লীগেই ত্রি-মুখী লড়াই শুরু হয়েছে। চেয়ারম্যান পদে মোট ৪জন প্রার্থী হলেও আওয়ামী লীগেই প্রতিদ্বন্দিতা করছেন ৩জন প্রার্থী।

এরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন এবং বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ। অপর প্রার্থী হলেন, উপজেলার চোপীনগর ইউনিয়নের আছির উদ্দিন মোল্লার ছেলে সমাজ সেবক সাদ্দাম হোসেন মোল্লা।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রুবেল সরকার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী তারেক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান সাহিন এবং মাদলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি হেফাজত আরা মিরা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাভলী ইয়াছমিন স্বপ্না, সমাজ সেবক পাপিয়া সুলতানা এবং রওশন আরা বেলুন।

গত বৃহস্পতিবার (২ মে) প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার শাজাহানপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ৩শ’ ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১শ’ ৩৩, নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ১শ’ ৮৩ এবং হিজরা ভোটার ২ জন। ঘোষিত তফশীল মোতাবেক শাজাহানপুর উপজেলায় আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছাই, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার, ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে ভোট গ্রহন। উপজেলার মোট ৭২টি ভোট কেন্দ্রের ৬শ’ ১৯টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।