সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : খুলনা

ইউপি সদস্যের উপর মাদক ব্যবসায়ীর হামলা, জেরে নিরীহ দুই চাচার বসতবাড়ি ভাঙচুর


মামুন সেখ স্টাফ রিপোর্টার খুলনা

eshomoy.com || 2026-05-30
ইউপি সদস্যের উপর মাদক ব্যবসায়ীর   হামলা, জেরে নিরীহ দুই চাচার বসতবাড়ি ভাঙচুর


রূপসার ঘাটভোগ ইউনিয়নের লালন সরদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।  মাদকের ঘটনাকে কেন্দ্র করে ঈদের দ্বিতীয় দিন ২৯ মে শুক্রবার সকাল আনুমানিক ১১ টায় একাধিক সংঘর্ষ দোকান ও বাড়িঘর ভাঙ্গচুর ঘটনা ঘটছে। এলাকাবাসী সুত্রে জানা যায় মাদক কে না বলুন সুষ্ট সমাজ গড়ুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে রূপসা থানা প্রশাসনের উদ্যোগে ২৪ মে ঘাটভোগ স্কুল মাঠে একটি মাদক বিরোধী কমিটি গঠন করা হয়। ঈদের দিন ২৮ মে একই গ্রামের লালনের ঘেরে মাদক খাওয়া এবং বেচাকেনার সংবাদ শুনে কমিটির লোকজন স্থানীয় মেম্বর কুদ্দুস কে নিয়ে  ঘটনা স্থলে বাহিরদিয়ার ৩ জন কে পায়। পরে মাদক ক্রয় বিক্রয় এবং খাওয়া থেকে বিরত থাকার শর্তে সকলে সেখান চলে আসে। পরবর্তিতে মাদক বিরোধি কমিটির লোক মানসা বাজারে গেলে কপিতয় লোক তাদের হুমকি দেয়। মাদক বিরোধি কমিটি স্বীধান্ত নেয় দুইপক্ষের সমাঝতা করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে। ঈদের দ্বিতীয় দিন সকালে সমাঝোতার উদ্যেশ্যে ইউপি মেম্বর কুদ্দুস মানসা মানসা বাজারে গেলে অতর্কিত  লালনের লোকজন আতর্কিত হামলা করে বসে। পরবর্তীতে বাহিদিয়া পুলিশ ক্যাম্পের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তিতে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে  মনে হওয়ায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  ঘটনার জের ধরে লালনের আপন চাচা আশরাফ সদ্দার ও কালাম সরদারের  বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে  দুষ্কৃতিকারীরা। স্থানীয় লোকজনের কাছে জানা যায়, লালন দীর্ঘদিন ধরে মাদকের সাথে সম্পৃক্ত বিভিন্ন খারাপ লোকজনের সাথে তার ওঠাবসা। মাদক সেবন করাকে কেন্দ্র করে কয়েকজন সেবনকারীরা মিলে মাংস বাজারে মেম্বার কুদ্দুসকে একা পেয়ে হামলা করে, এ ব্যাপারে দুই চাচার কোন সম্পর্ক ছিল না। কিছু দুষ্কৃতকারীরা এই সুযোগ কাজে লাগিয়ে দুই নিরীহ চাচার ঘরবাড়ি ভাঙচুর করে। ঘাটভোগের এই ঘটনা শুনতে পেয়ে খুলনা জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি'র উপজেলা চেয়ারম্যান মনোনায়ন প্রত্যাশি জিএম কামরুজ্জামান টুকু আহত কুদ্দুস মেম্বর কে দেখতে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন এবং তার সার্বিক খোজ খবর নেন। হাসপাতাল থেকে বের হয়ে তিনি ঘাটভোগের  জনসাধারনের মাঝে গিয়ে তাদের অভিযোগগুলী মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কে ধর্য্য ধারন করতে বলেন। রূপসায় মাদকের ব্যাপারে তিনি জিরো টলারেন্স ঘোষনা করেন। যারা মাদক ব্যাবসায়ী ও মাদকসেবী তাদের কে আইনের হাতে তুলে দেয়ার আশ্বাস প্রদান করেন।ঘটে যাওয়াা ঘটনাটি আইনের মাধ্যমে সমাধান হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, ইউপি সদস্য সাকিল,নাজমুল ইসলাম সোহাগ, নিজাম উদ্দিন শেখ, আসাদুর রহমান পাইক, খান ওলিয়ার রহমান, টিটো জমাদ্দার, সাহিদুল ইসলাম, রমজান গোলদার, সোহেল শেখ, এইচ এম শরিফুল ইসলাম প্রমূখ।