খুলনা আবারও দুর্বত্তের গুলিতে জনি (৩২)নামের যুবক আহত। খুলনা মহানগরীর ৩ নম্বর কাসেম সড়কে শনিবার ১০ অক্টোবর, বিকেল সাড়ে অটার দিকে ইদ্রিস সাহেবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। জানা যায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি জনিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে।গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল করে। পরে স্থানীয় লোকজন আহত জনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার প্রকৃত ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য নিশ্চিত হওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।