খুলনার রূপসা উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আনন্দনগর গ্রামে চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) আনন্দনগর গ্রামের সর্বস্তরের মানুষের মাঝে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শহীদ জিয়া স্মৃতি সংসদের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে এই চারাগাছগুলো তুলে দেন। মাস ব্যাপী এই কর্মসূচীর উদ্বোধন করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের খুলনা জেলা শাখার আহ্বায়ক কে এম কামরুজ্জামান জুয়েল রানা। অনুষ্ঠানের প্রধান অথিতির বক্তব্য প্রদান করেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এসএম হুমায়ুন কবির শেখ। বিএনপি নেতা বাবুল লস্কার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স'ম হাসিবুর রহমান, খায়রুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন এল এম মুরসালিন ইসলাম রনি,মুস্তাইনশেখ,আমিন খান,জুলাস, তুহিন, মুজিব শেখসহ অনেকে