সব সময় সব খানে


সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

>> হাতীবান্ধায় প্রকৌশলী আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টা অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপর

>> হাসপাতালে পেয়েও ফিরিয়ে নেওয়া হলো না শিলুকে, ফের নিখোঁজ ১৬ বছরের কিশোরী

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> ফরিদপুরের ভাঙ্গায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

>> হাফেজ ওবায়দুরের স্মরণে চাঁদপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল

>> ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

>> শখের বশে ছাদ বা বারান্দার সবুজায়ন, আজ কেয়া মনির উদ্যোক্তা হয়ে ওঠার এক অনুপ্রেরণামূলক গল্প

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

আপনি পড়ছেন : খুলনা

রূপসায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত


মামুন সেখ স্টাফ রিপোর্টার খুলনা

eshomoy.com || 2026-10-12 17:44
রূপসায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত


সাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে ১২ অক্টোবর দুপুরে রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলায় ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬-এর মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৫ হাজার ৬৫৪টি খানায় (পরিবারে) সরাসরি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ৭৫ জন তথ্য সংগ্রহকারী ও ৭ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে জরুরি পরিস্থিতি ও জনবল সংকট মোকাবিলায় ৭ জন তথ্য সংগ্রহকারী এবং ১ জন সুপারভাইজারকে রিজার্ভ রাখা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে নৈহাটি ইউনিয়নে সর্বোচ্চ ২৪ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার, আইচগাতী ইউনিয়নে ১৯ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার, ঘাটভোগ ইউনিয়নে ১৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার, শ্রীফলতলা ইউনিয়নে ১১ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার এবং টিএসবি ইউনিয়নে ৭ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তবে মাঠপর্যায়ে ডিজিটাল ডাটা এন্ট্রির জন্য প্রয়োজনীয় ট্যাবের স্বল্পতা থাকায় প্রাথমিক পর্যায়ে উপজেলার সব এলাকায় একযোগে কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। এ কারণে আপাতত তিনটি ইউনিয়নের তিনটি নির্দিষ্ট ওয়ার্ডে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে আইচগাতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৫ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার, নৈহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার এবং শ্রীফলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৩ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় ট্যাবের সরবরাহ নিশ্চিত হলে পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতেও পূর্ণাঙ্গভাবে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতার সভাপতিত্বে প্রেস কনফারেন্স পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মহিতোষ ভট্টাচার্য, নয়ন মোড়ল, নাঈম আহম্মেদ, রিশাদুল ইসলাম, আরমান শেখ, রাজু শেখ, সুপারভাইজার শেখ হৃদয় আহম্মেদ রিপন এবং তথ্য সংগ্রহকারী আলিফ মল্লিক, সাপিন আলম, তানসিন সুলতানা, সাদিয়া খাতুনসহ অনেকে।