শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে
রূপসার ৫নং ঘাটভোগ ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমী উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আজিজুল ইসলাম(নুন্দু) দিনব্যাপী পূজা মন্দির গুলো পরিদর্শন করেন। বুধবার সকালে ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী পূজা মন্দির থেকে শুরু করে সকল মন্দির পরিদর্শন শেষে পুনরায় শিয়ালী বাজারে বক্তব্যের মাধ্যমে পরিদর্শন শেষ হয়। মন্দির পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পূজা চলাকালীন এলাকার সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়নের সাবেক যুগ্ন- আহবায়ক সজীব মোল্লা,আরিফ মোল্লা,নুরআলী মেম্বার,ছাবের মোল্লা,শুক্লা খাঁ, লাবলু মোল্লা,কামাল শেখ, টুটুল মোল্লা, বাবর শেখ, আব্দুল্লাহসহ অনেকে।