যশোরের কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা এবি পার্টির আহবায়ক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন যশোর জেলা এবি পার্টি উপজেলা শাখার সহ-সভাপতি ডাক্তার আবু বক্কর সিদ্দিক।
সভায় বক্তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য এবং জনগণের সেবক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে এবি পার্টি কাজ করছে। একই অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে ব্যারিস্টার মাহমুদ হাসানকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান নেতারা।
আলোচনা শেষে সদর ইউনিয়নের কামরুন্নাহার শেফালীর নেতৃত্বে ৩৫ জন নারী আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগদান করেন।