সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : যশোর

বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন চৌগাছায়

সভাপতি আওলিয়ার সম্পাদক হাসিব


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-08-27 04:00
বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন চৌগাছায়
সভাপতি আওলিয়ার সম্পাদক হাসিব

যশোরের চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি গঠন হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হয়েছেন হাসিব ইলেকট্রনিক্স মালিক হাসিবুর রহমান হাসিব এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফসিউজ্জামান লোটন। মঙ্গলবার বিকেলে বাজার ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে ব্যবসায়ীদের উপস্থিতিতে সকলের কন্ঠ ভোটে নতুন এই কমিটি গঠন হয়।

উল্লেখ্য, প্রায় তিন মাস পূর্বে চৌগাছার বাজার ব্যবসায়ী সমিতির কমিটি বিলুপ্তি করে একটি আহবায়ক কমিটি গঠন করেন কর্তৃপক্ষ। ওই কমিটির আহবায়ক ছিলেন পৌরসভার সাবেক মেয়র মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল। মঙ্গলবার ব্যবসায়ীদের কন্ঠ ভোটে নতুন কমিটি গঠন উপলক্ষে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আহবায়ক নুর উদ্দিন আল মামুন হিমেলসহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে ব্যবসায়ী শামীম রেজা কচি, হাজী লিয়াকত আলী, ইকবাল কবির, আশিকুজ্জামান রিংকু, আলতাফ হোসেন, রোকনুজ্জামান, ফরিদ মিয়া, তুহিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

নব গঠিত কমিটির সভাপতি সেলিম রেজা আওলিয়ার বলেন, দীর্ঘ দিন পর চৌগাছা বাজারের ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে, আজ কালের মধ্যেইু পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।