সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : শিক্ষা

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2025-01-28
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে

(কুর্মিটোলা) আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বার্ষিকী-২০২৪ এর মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ শুরু হয়েছে। 


মঙ্গলবার (২৮ জানুয়ারি) কুর্মিটোলায় সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 


অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত ও গীতাপাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে  দুইদিন ব্যাপী (২৮ ও ২৯ জানুয়ারি) এই অনুষ্ঠানের উদ্ভোদন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ। এ সময় প্যারেড ও কুচকাওয়াজ আয়োজন করে শিক্ষার্থীরা। 


অনুষ্ঠানের প্রথম দিনে মার্চ পাস্ট, খেলাধুলার মশাল প্রজ্বলন, মার্শাল আর্ট প্রদর্শন, পিটি ডিসপ্লে, ম্যাগাজিন উন্মোচন, সাংস্কৃতিক প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজো আয়োজন করা হয়। এরপর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয় এবং পুরুষ্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি  এসব আয়োজনে অংশ নেয় অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা৷