সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির ৫ কর্মী গুলিবিদ্ধ।


সাকিব চৌধুরী চট্টগ্রাম

eshomoy.com || 2025-11-06
চট্টগ্রামে  রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির ৫ কর্মী গুলিবিদ্ধ।

চট্টগ্রামে  রাউজানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির ৫ কর্মী গুলিবিদ্ধ।


সাকিব চৌধুরী চট্টগ্রাম। 


আবারও রক্তে ভিজলো চট্টগ্রামের রাউজান। বুধবার মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির কর্মী পাঁচ গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন- আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে গুলির শব্দে থমকে যায় গ্রাম। স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও একটি গাড়িতে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। সুমনের বুকে গুলি লেগেছে, তার অবস্থা গুরুতর।

রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যেতে দেরি করেছে। রাতের এ গুলির ঘটনায় পুরো কোয়েপাড়া এলাকা এখন আতঙ্কে। স্থানীয়রা বলছেন, পুলিশ আসার আগেই হামলাকারীরা চলে গেছে।

রাউজান উপজেলায় গত এক বছরে গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটেছে। নতুন করে এ হামলা এলাকায় আবারও অস্থিরতা ছড়িয়েছে।