সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ফয়স লেকের গেস্ট হাউসকে ঘিরে চলছে মাদক ও অসামাজিক কার্যকলাপ ও রমরমা দেহ ব্যবসা


নিজস্ব প্রতিনিধি

eshomoy.com || 2025-11-18
ফয়স লেকের গেস্ট হাউসকে ঘিরে চলছে  মাদক ও অসামাজিক কার্যকলাপ ও রমরমা দেহ ব্যবসা

ফয়স লেকের গেস্ট হাউসকে ঘিরে চলছে  মাদক ও অসামাজিক কার্যকলাপ ও রমরমা দেহ ব্যবসা


চট্টগ্রাম প্রতিনিধি। 


চট্টগ্রাম মহানগরীর শান্ত-নিবিড় প্রকৃতির জন্য পরিচিত ফয়স লেক এলাকাকে ঘিরে গড়ে উঠেছে অসামাজিক কর্মকাণ্ড, মাদক সেবন ও মাদক বাণিজ্যের ভয়ঙ্কর নেটওয়ার্ক। খুলশী থানার অধীনে থাকা এই পর্যটন এলাকাটি প্রতিদিন হাজারো মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও এর আড়ালে চলছে নিয়মিত অপরাধচক্রের উৎপাত ও অবাধ অবৈধ ব্যবসা।


স্থানীয় সূত্রে জানা যায়-ফয়সলেক গেস্ট হাউসসহ এলাকায় অবস্থিত বেশ কয়েকটি আবাসিক হোটেল আসলে 'হোটেল' নামের ছদ্মবেশে পরিচালিত হচ্ছে পতিতালয় হিসেবে। অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের জন্য এই গেস্ট হাউসগুলোই এখন অন্যতম নিরাপদ আশ্রয়স্থল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে এসব হোটেলে শুরু হয় ইয়াবা, গাঁজা সেবন, জুয়ার আসর এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ফয়স লেক এলাকা নিয়ন্ত্রণ করছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীম। তার চক্র বা সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা সরবরাহ করা হয়। শুধু মাদক বিক্রিই নয়-তার নিয়ন্ত্রণে চলে পতিতাবৃত্তি, জুয়া ও নানা অপরাধ। স্থানীয়রা অভিযোগ করে বলেন, "শামীমের শক্তিশালী নেটওয়ার্কের কারণে কেউ মুখ খুলতে সাহস পায় না। পুলিশ প্রশাসনের চোখের সামনে সব কিছু ঘটলেও ব্যবস্থা নেওয়া হয় না।"