শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চকরিয়া পৌরসভা পালাকাটা সরাসরি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়
এসময় সম্মেলনে ওয়ার্ড সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মুহাম্মদ এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন ,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ও চেয়ারম্যান ইসলামপুর ইউনিয়ন ঈদগাঁ কক্সবাজার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফুল কবির বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা ,মোহাম্মদ ছালেকুজ্জামান চেয়ারম্যান চকরিয়া বরইতলী ইউনিয়ন পরিষদ, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, জামায়াত নেতা মাস্টার রুকুন উদ্দিন, মাহফুজুল করিম, সৈয়দ মুহাম্মদ রাসেল, আরিফুল ইসলাম, প্রফেসর শওকত আলী, চিরিঙ্গা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নুরুন্নবী প্রমুখ।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিষ্ট হাসিনার পতন হয়েছে। এখন একটি সন্ত্রাস, দূর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে
এসময় ফাঁসিয়াখালী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ জুনাইদ উদ্দিনসহ জামায়াতে ইসলামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।