সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রাজনীতি

সিংড়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-30 18:59:00
সিংড়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন শফিকুল ইসলাম শফিক।

আরও পড়ুন - ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম স্থানীয় সরকার সচিব বরাবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তার পদত্যাগ পত্রটি জেলা প্রশাসকের কাছে দিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-০৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম। তবে এই আসন থেকে বর্তমান সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে মনোনয়ন দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।

উপজেলা চেয়ারম্যান পদ ছাড়া ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা নিয়ে মোঃ শফিকুল ইসলাম শফিক বলেন সিংড়া বাসীর দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি এবার বঞ্চিত মানুষের আশার প্রতিফলন ঘটবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো‌।

আরও পড়ুন - লাঙল এর হাল ধরলেন যারা

প্রসঙ্গত, শফিক সিংড়া পৌর আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ১৯৯৬ সালে সিংড়া সরকারি গোল-ই আফরোজ কলেজ ছাত্রলীগের সভাপতি ও ১৯৯৮ সালে একই কলেজের ভিপি নির্বাচিত হন তিনি। ২০০৯ সালে সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর টানা দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন শফিক।

 

ইসময়/রআ/এমআরএম