সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

আপনি পড়ছেন : বিশ্ব

রাশিয়ার ড্রোন প্রবেশের পর ‘বিদেশি পারমাণবিক অস্ত্র’ চায় পোল্যান্ড


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-17
রাশিয়ার ড্রোন প্রবেশের পর ‘বিদেশি পারমাণবিক অস্ত্র’ চায় পোল্যান্ড
পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি।

সম্প্রতি ন্যাটো সদস্য দেশের আকাশে রাশিয়ার ড্রোন প্রবেশের পর 'বিদেশি পারমাণবিক অস্ত্র' মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড। সেই সঙ্গে ইউরোপের দেশেটি নিজেরাই পারমাণবিক শক্তির বিকাশ করতে চায়।

স্থানীয় এলসিআই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি এমনটাই বলেছেন।

তিনি বলেন, 'প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের পারমাণবিক ভাগাভাগি কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত।'

তিনি আরও বলেন, দেশের নিজস্ব পারমাণবিক প্রযুক্তি থাকা উচিত, যার মধ্যে পারমাণবিক শক্তিও অন্তর্ভুক্ত।

তবে পোল্যান্ড নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা করছে কিনা, তা তিনি স্পষ্ট করেননি। তিনি আরও বলেন, এই বিষয়ে এখনই বেশি কথা বলা ঠিক হবে না।

এর আগে গত সপ্তাহে পোল্যান্ড জানায়, বেশ কয়েক ঘণ্টা ধরে কয়েকটি রাশিয়ান ড্রোন তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। ন্যাটো মিত্রদের সহায়তায় সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।

সে সময় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ন্যাটোর কোনো সদস্যের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এটাই প্রথম। তার মতে, ‘বিপুল সংখ্যক’ ড্রোন পোল্যান্ডে ঢুকে পড়েছিল।

দেশটির জাতীয় নিরাপত্তা ব্যুরোর জরুরি বৈঠকের পর টাস্ক বলেন, 'আমরা সম্ভবত বড় ধরণের উস্কানির মুখে পড়েছি। পরিস্থিতি গুরুতর এবং এ ধরনের হামলা প্রতিহত করতে দেশ প্রস্তুত।'