দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ কার্যক্রম শুরু করেছে। ২৩ আগস্ট থেকে সংস্থাটি দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ শুরু করে।
বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ সহজ করা, বিনিয়োগ আকর্ষণ এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করাই সংস্থাটির অন্যতম লক্ষ্য।
/ইসময় লিমিটেড