কালের পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট এ আসছে নানা পরিবর্তন। এরই মধ্যে দেশের ক্রিকেটে ও হয়েছে পরিবর্তন। বিভিন্ন সময়ে দেশের ক্রিকেটে নিযুক্ত হয়েছেন নানান দেশি-বিদেশি কোচ। বেশির ভাগ কোচ নেওয়া হয়েছে বিলেতি। এরপর ও দলে আসে নি তেমন সাফল্য। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের নতুন ভাবনা। এভার দেশীয় কোচ প্যানেল নিযুক্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বোর্ডের সর্বশেষ সভায় সাবেক তিন টাইগার ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
বিসিবির কোচ হিসেবে নতুন নিয়োগ পাওয়া তিন ক্রিকেটার হলেন রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ।
এর মধ্যে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সিলেটের কৃতি সন্তান, এক সময় বাংলাদেশ জাতীয় দলের মাঠ কাঁপানো খেলোয়াড় রাজিন সালেহ।
সালেহর সাথে বোর্ডের চুক্তি ৩ মাসের।