সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : নীলফামারী

ডোমারে প্রয়াত আরাফাত কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

ডোমারে প্রয়াত আরাফাত কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। ।

ডোমারে প্রয়াত আরাফাত কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2025-11-13 18:56
ডোমারে প্রয়াত আরাফাত কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। ।

নীলফামারীর ডোমার উপজেলায় ‘প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ১ম ম্যাচে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে ডোমার পৌরসভা ফুটবল দল।

বুধবার ১২ই নভেম্বর বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টূর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ – এ্যাবের আহ্বায়ক এবং নীলফামারী ০১ ডোমার-ডিমলা আসনের সাবেক সাংসদ প্রকৌশলী আলহাজ্ব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির আয়োজনে সাবেক কৃতি ফুটবলার ও বিএনপি নেতা ওমর ফারুকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখায়রুল আলম তিতুমীর, পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু প্রমুখ।

 

এছাড়াও উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার সাবেক কৃতি খেলোয়াড় এবং রাজনৈতিক নের্তৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন দলকে টাইব্রেকারে পরাজিত করেছে ডোমার পৌরসভা দল।

উল্লেখ্য যে, উক্ত টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন,১টি পৌরসভা ও ১টি আমন্ত্রিত দল সহ মোট ১২টি দল অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।