সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : নীলফামারী

ঈদকে ঘিরে নগদ চক্র, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা টার্গেট।

ঈদকে ঘিরে নগদ হ‍্যাকার চক্র, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা টার্গেট।

ঈদকে ঘিরে নগদ হ‍্যাকার চক্র, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা টার্গেট।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2024-04-06 04:40 PM
ঈদকে ঘিরে নগদ হ‍্যাকার চক্র, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা টার্গেট।

সমাজসেবা অফিস থেকে কম্পিউটার ম্যান আমি রবি  (ছদ্দনাম) বলছিলাম। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ডের জন্য কম্পিউটারে কিছু কোড এন্ট্রি করতে হচ্ছে। এজন্য আপনাদের নগদ একাউন্ট নম্বরে একটা ওটিপি পাঠাবো। ওটিবি নম্বরে সাথে আপনার নগদ একাউন্টের পাওয়ার্ড যোগ করে মোট সংখ্যাটি ১৫ সেকেন্ডের মধ্যে জানাবেন। আপনি যদি দ্রত সময়ের মধ্যে সংখ্যাটি জানাতে না পারেন তাহলে পরবর্তীতে সমাজসেবা বা সরকার থেকে পাওয়া কোন টাকা আপনার একাউন্টে ঢুকবেনা। ঠিক এমনই কথপোকথনের ফাঁদে পড়ে নগদ একাউন্ট থেকে টাকা হারিয়েছে অনেকে। এভাবেই কারো কাছে সমাজসেবা, কারো কাছে নগদ কাস্টমার কেয়ারের কথা বলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। অনেকে হ্যাকারের কবলে পড়ে টাকা হারিয়ে করছে শোকের বিলাপ। শুধু তাই নয় টাকা হারানোর পর নির্দ্দিষ্ট পিন কোড ব্যবহার করেও একাউন্টে প্রবেশ করতে পারছে না অনেকে। কারো কারো একাউন্টে প্রবেশ করার সময় লেখা আসছে একাউন্ট ব্লক। এ বিষয়ে নীলফামারী বিভিন্ন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা  বলেন, হ্যাকার চক্রদের তৎপরতা নিয়ে সাধারন মানুষদের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদের বিষয়টি অবগত করা হয়েছে। এখন যদি সাধারন মানুষ না বুঝে হ্যাকার চক্রের কবলে পড়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয় সে ক্ষেত্রে সমাজসেবা অফিস কোন ভাবে দায়ভার নেবে না। আমরা সার্বক্ষনিক সাধারন মানুষদের সচেতন করার চেষ্টা করছি।যাতে করে হ‍্যাকারের কবলে না পরে।