সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালীতে ৬ জুয়ারী গ্রেপ্তার


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2025-07-05 17:57
সিরাজগঞ্জের চৌহালীতে ৬ জুয়ারী গ্রেপ্তার
গ্রেফতারকৃত ছয়জন জুয়ারী

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে দিয়েছে থানা পুলিশ।

শ‌নিবার (৫ জুলাই) ভোর ৫ টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর নাকালিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর সলিমাবাদ গ্রামের শাহীন তালুকদারের বসতবাড়ির একটি টিনের ঘরে জুয়া খেলার খবর পেয়ে পুলিশ বিনানুই বাজার এলাকা থেকে তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে ৩ সেট তাস ও ৮১ হাজার ৫০০ টাকা জুয়া খেলার নগদ অর্থসহ ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চর বিনানুই গ্রামের গনি (২৯), রেহাই পুখুরিয়ার শাহিন (৩০), বিনানুইয়ের বাবুল সরকার (৫৪), চর সলিমাবাদের আব্দুল বাতেন (৫২) ও সোলাইমান হোসেন (৪৩), এবং খাসপুকুরিয়া দক্ষিণপাড়ার রফিকুল ইসলাম (৪৫)।

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে চৌহালী থানায় জুয়া আইনের ৩/৪/১১ ধারায় মামলা (নং-০১) রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সমাজে অপরাধ দমন ও নৈতিক অবক্ষয় রোধে চৌহালী থানা পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।