সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

কলেজের রুমে ঘন্টার পর ঘন্টা প্রেম: উল্লাপাড়ার সেই স্বর্ণাকে ফুসলিয়ে বিয়ে করলেন সহকারী অধ্যাপক মনোয়ারুল!


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-06-21 15:39
কলেজের রুমে ঘন্টার পর ঘন্টা প্রেম: উল্লাপাড়ার সেই স্বর্ণাকে ফুসলিয়ে বিয়ে করলেন সহকারী অধ্যাপক মনোয়ারুল!
সাবেক সেনা সদস্য মোঃ মুরাদ হোসেন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ফুলজোড় ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনোয়ারুল ইসলামের বিরুদ্ধে নিজ কলেজের এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসসহ স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা।
ফুলজোড় ডিগ্রী কলেজের বিএ ২য় বর্ষের শিক্ষার্থী এবং উল্লাপাড়া উপজেলার আমডাংগা গ্রামের শামছুল হক ভূঁইয়ার মেয়ে স্বর্ণা খাতুনের সাথে দীর্ঘদিন ধরে সহকারী অধ্যাপক মনোয়ারুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ক্লাসের কথা বলে কলেজের রুমে তারা ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা বিষয়টি একাধিকবার দেখলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ গত ১৯ জুন (শুক্রবার) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অনুসন্ধানে জানা যায়, এটি ছাত্রী স্বর্ণা খাতুনের প্রথম বিয়ে নয়। মাত্র ২ বছর আগে উল্লাপাড়ার বড়হর তেতুলিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক সেনা সদস্য মোঃ মুরাদ হোসেনের সাথে তার বিয়ে হয়েছিল। অভিযোগ রয়েছে, স্বর্ণার সাথে এই বিয়ে ও পারিবারিক ঝামেলার জের ধরেই মুরাদ হোসেনকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হতে হয়েছিল। সেই সংসার টিকিয়ে না রেখে এবার কলেজের শিক্ষকের সাথেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন স্বর্ণা।
এদিকে চাকরিচ্যুত সেনাসদস্য মোঃ মুরাদ হোসেন দাবি করেছেন, তার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে এই বিয়ে করা হয়েছে। এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আজ রবিবার (২১ জুন) মুরাদ হোসেন ফুলজোড় ডিগ্রী কলেজের অফিস কক্ষে এসে কান্নাকাটি করলে সেখানে উপস্থিত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযুক্ত সহকারী অধ্যাপক মোঃ মনোয়ারুল ইসলাম সলঙ্গা থানার নলছিয়া (সাহেবগঞ্জ) গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, এসব বিষয়ে সামনাসামনি কথা বললে ভালো হয়। আমি আপনার সাথে পরে কথা বলছি। আমার বড় ভাই আপনার সাথে কথা বলবে।
পরবর্তীতে অধ্যাপকের বড় ভাই মোঃ লিটন দাবি করেন, স্বর্ণার আগে কোনো বিয়ে হয়নি। স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিটি প্রতারক (ফ্রড)। আমরা পারিবারিকভাবেই এই বিয়ে দিয়েছি।
বিষয়টি নিয়ে ফুলজোড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহেদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন, মেয়েটি ডিগ্রি ২য় বর্ষে পড়াশোনা করে, সে কি তাহলে ছোট মানুষ? প্রেম করতেই পারে। তবে তারা বিয়ে করেছে কিনা, তা আমার জানা নেই।
শিক্ষক ও ছাত্রীর এমন অনৈতিক সম্পর্ক এবং বিয়ের খবর ছড়িয়ে পড়ায় কলেজের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকেরা। একজন শিক্ষকের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন মহল কলেজের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।