সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিনোদন

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা ৫ দিনের রিমান্ডে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-18
কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা ৫ দিনের রিমান্ডে
বাবার সঙ্গে তৌহিদ আফ্রিদি।

যাত্রাবাড়ী থানার আসাদ হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত এ আদেশ দেন।

এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, এই হত্যার ঘটনায় নাসির উদ্দিনের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আছে। এছাড়া মাইটিভির দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন এবং তা প্রচার করতে থাকেন তিনি। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী উৎসাহিত হয়ে হত্যাকাণ্ডে মেতে ওঠে। যাত্রাবাড়ীর চৌরাস্তায় আসাদুল হক বাবু হত্যায় সাথী ছাড়াও আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে সত্য জানতে রিমান্ড প্রয়োজন।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী তাকে নিরাপরাধ দাবি করে রিমান্ড বাতিল চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে রোববার (১৭ আগস্ট) ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।