সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিনোদন

বাংলাদেশে আসছেন না সানি লিওন, অনুমতি বাতিল


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-10
বাংলাদেশে আসছেন না সানি লিওন, অনুমতি বাতিল

 

 

 

বলিউড তারকা সানি লিওন। নীল দুনিয়া থেকে নিজের অবস্থান গড়ে নিয়েছেন বি-টাউনে। বাংলাদেশের কয়েকটি গানেও অংশ নিয়েছিলেন তিনি। সে ধারাবাহিকতায় দেশীয় একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল তার।


‘সোলজার’ সিনেমার চিত্রায়ণে অংশ নেওয়ার কথা ছিল সানি লিওনের। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন তিনি।


নতুন খবর হলো, সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৯ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।


সানি লিওনের বাংলাদেশ আসা প্রসঙ্গে খুব বেশি তথ্য দিতে রাজি হননি তার পাবলিকেশন্স ম্যানেজার ইব্রাহিম। এদিকে সেলিম খান জানান, ‘সোলজার’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করছেন না।


ঠিক কী কারণে বাতিল করা হয়েছে সানি লিওনের অনুমতি, তা জানা যায়নি। তবে অনুমতির জন্য ব্যবহার করা হয়েছে সানি লিওনের প্রকৃত নাম করণজিৎ কর ওয়েভার। তার নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে আমেরিকা। দেওয়া হয়েছিল তার মার্কিন পাসপোর্ট নম্বর।


এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে।