সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিনোদন

খুব শান্তভাবে ঢাকা ছাড়লেন সানি লিওন


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-13
খুব শান্তভাবে ঢাকা ছাড়লেন সানি লিওন

 

 

 

হঠাৎ করেই ঢাকার মাটিতে পা দেন সানি লিওন। বিশেষ ফ্লাইটে ১২ মার্চ দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকায় আসেন তিনি। মুম্বাই থেকে বিশেষ ফ্লাইট VT-TRI চড়ে ঢাকায় আসেন সানি লিওন।


ঢাকায় নেমে ভেরিফায়েড ফেসবুক পোস্ট করেন সানি। ১২ মার্চ বিকেল ৫টা ১০ মিনিটের দিকে শেয়ার করা ছবিতে এয়ারপোর্টে দেখা গেছে তাকে। ক্যাপশনে লেখা: ‘সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি।’


সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন সানি লিওন। সঙ্গে এসেছেন তার স্বামী ড্যানিয়েলসহ ছয়জন। উপলক্ষ্য ছিল কৌশিকের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া। অনুষ্ঠান শেষে ১৩ মার্চ (রোববার) বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়েন সানি লিওন। প্রায় ১৯ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করেছিলেন সানি লিওন।


সানি লিওনের ঢাকায় আসার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার পাবলিকেশন্স ম্যানেজার ইব্রাহিম। জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ। সানি ঢাকায়। কিন্তু কেন সেটা আমি জানি না।’


তবে বিষয়টি অস্বীকার করেছেন গান বাংলা টেলিভিশনের মুখপাত্র রুদ্র হক। শনিবার বিকেলে সময় সংবাদকে অনলাইন কলে বলেন, ‘আমাদের কাছে এ রকম কোনো তথ্য নেই। আমরা এ ব্যাপারে কিছু জানি না। আমাদের সিইও-র সঙ্গে সানি লিওন আগে কাজ করেছেন। ছবিটি আগেরও হতে পারে। এটি ফানও হতে পারে।’