সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিনোদন

বাবা-মায়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা - নুসরাত ফারিয়ার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-22
বাবা-মায়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা - নুসরাত ফারিয়ার
সংগৃহীত ছবি

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর মডেলিং বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র 'আশিকী' দিয়ে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয় তার বিপরীতে ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা এই সিনেমাটি নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে

তবে সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন তবে সামাজিক মাধ্যমে তিনি সরব আছেন সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে বাবা-মায়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন নুসরাত ফারিয়া 

বাবা-মায়ের ৩৭ বছরের দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছ, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন ৩৭ বছরের একসঙ্গে পথচলা, যত ঝড়-ঝাপটাই আসুক তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত

বাবা-মায়ের কাছ থেকে পাওয়া জীবনের বড় শিক্ষার প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, তোমরাই শিখিয়েছ ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ

সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়ার পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের এমন পারিবারিক ভালোবাসার প্রকাশ ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে সেই সঙ্গে ভক্তরা তার বাবা-মায়ের প্রতি শুভকামনাও জানিয়েছেন