সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিনোদন

বিশ্বসুন্দরী হারনাজ সান্ধু জটিল রোগে আক্রান্ত 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-04-02



বিশ্বসুন্দরী হারনাজ সান্ধু জটিল রোগে আক্রান্ত 

 

 

 

সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে ২০২১ সালে ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছেন হারনাজ সান্ধু। ২১ বছর পর বিশ্বসুন্দরীর মুকুট নিয়ে গত ডিসেম্বরে দেশে ফেরেন তিনি।


দেশে ফিরে ভালো নেই এই বিশ্বসুন্দরী। মাত্র তিন মাসের মাথায় আক্রান্ত হয়েছেন সিলিয়াক নামক জটিল রোগে। ফলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তার ওজন। ক্রমাগত মুটিয়ে যাচ্ছেন হারনাজ।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিলিয়াকে আক্রান্ত হলে শরীরের ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধে চলে যায়। গ্লু-টেন জাতীয় খাবারে এটি আরও সক্রিয় হয়ে ওঠে। ফলে অপুষ্টিজনিত সমস্যা, স্নায়ু ও হাড়ের সমস্যা মারাত্মকরূপ ধারণ করে। এতে ওজন কমে যায় অথবা অস্বাভাবিকভাবে বেড়েও যেতে পারে।


অসুস্থতার বিষয়ে হারনাজ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এতদিন কম ওজনের জন্য মানুষ আমাকে কটাক্ষ করত। এখন ওজন বেড়ে গেছে। সেখানেও কটাক্ষ শুনতে হচ্ছে। তবে চিন্তিত নই। শরীর নিয়ে আমি বরাবরই সন্তুষ্ট। কে কী বলল না-বলল, তা চিন্তা করার সময় নেই।’


মিস ইউনিভার্সের ৭০তম আসর বসেছিল ইসরাইলে। গত ১২ ডিসেম্বর ইসরাইলের এইলাতে হারনাজ সিন্ধুর নাম ঘোষণা করা হয়। পাঞ্জাবে জন্ম ও বেড়ে ওঠা হারনাজ সান্ধু শিবালিক পাবলিক স্কুল এবং স্নাতকোত্তর গভর্নমেন্ট কলেজ ফর গার্লসে পড়াশোনা করেছেন। বর্তমানে এই দিভা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন। মডেলিংয়ের পাশাপাশি হারনাজ দুটি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছেন।


হারনাজ যোগব্যায়ামে খুবই আগ্রহী। তিনি একজন ফিটনেসপ্রেমী। অভিনয়, গান, নাচ, সাঁতার, ঘোড়ায় চড়া ও রান্না তার অবসর সময়ের প্রিয় কাজ। সান্ধু হিন্দি, পাঞ্জাবি ও ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। হারনাজের মতে, তিনি তার মাকে তার অনুপ্রেরণা হিসেবে মনে করেন। যিনি পুরুষতন্ত্রের প্রজন্ম ভেঙে একজন সফল স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়ে তার পরিবারের দায়িত্ব নিয়েছিলেন।