সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিনোদন

প্রেমজীবনের ২৮ বছর পার করছেন অজয় দেবগন ও কাজল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-29
প্রেমজীবনের ২৮ বছর পার করছেন অজয় দেবগন ও কাজল
সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল দম্পতির প্রায় ২৫ বছরের দাম্পত্যজীবন। তবে সম্প্রতি তাদের প্রেমজীবনের ২৮ বছর পূর্ণ হলো। ১৯৯৭ সালে ‘ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। সেই সিনেমার পরেই বিয়ের সিদ্ধান্ত নেন এ তারকা জুটি। 

প্রেমজীবনের ২৮ বছরে এসে সেই ‘ইশ্ক হুয়া’ সিনেমার গানটির সঙ্গে অভিনেত্রীর একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিলেন অজয় দেবগন। আর তা দেখেই গর্জে ওঠেন অভিনেত্রী।

অজয় সেই গানের প্রথম তিনটি বাক্যকে তিনটি ভিন্ন ছবিতে ভেঙে ব্যবহার করেছেন। প্রথম ছবিতে ‘ইশ্ক হুয়া’ লেখেন, সঙ্গে তার ও কাজলের ছবি। তার পরে ‘ক্যায়সে হুয়া’-র সঙ্গে তাদের বিয়ের ছবি। সবশেষে ‘আচ্ছা হুয়া’ লিখে সঙ্গে ছেলেমেয়েসমেত একটি ছবি শেয়ার করে নেন অভিনেতা। 

আর তাতেই ফুঁসে উঠে কাজল লিখলেন— সবই হলো, কিন্তু তুমি তো পোষ্যের কথা ভুলে গেলে।

 অভিনেত্রীর এমন খুনসুটিতে ভরা মন্তব্যে অনেক নেটিজেনই তাদের মিষ্টি জুটির তকমা দিয়েছেন। যদিও এক নেটিজেন একে ব্যাঙ্গাত্মক চোখে দেখেছেন। কারণটা অবশ্য অজয়ের করা একটি পুরোনো মন্তব্য। এর আগে এক সাক্ষাৎকারে অজয় দাবি করে বলেছিলেন— বর্তমান প্রজন্মের প্রেম খুবই গা-ছাড়া। এতে তেমন কোনো গভীরতা নেই। তাদের সময়ে প্রেমের মানে খুবই গভীর ও শক্তিশালী ছিল। 

এর পরেই অজয় জানান, তিনি আজকাল শুধু পোষ্যদের প্রতিই ভালোবাসা অনুভব করতে পারেন। অভিনেতা বলেছিলেন, ভালোবাসা পাওয়ার মধ্যে এক অদ্ভুত সন্তুষ্টি রয়েছে। আমরা প্রেমে পড়লে যে অনুভূতি তৈরি হতো, নতুন প্রজন্মেরও সেই অভিজ্ঞতা হোক— এমনই চাইব। 

আজকাল ওই মাপের ভালোবাসা শুধুই পোষ্যের প্রতি অনুভব করা যায়। এই ভালোবাসাই শর্তহীন হয়ে থাকে। প্রার্থনা করব— মানুষেরও এমন অনুভূতি হোক। তবে কি অজয়কে ওই মন্তব্যের জন্যেই ঘুরিয়ে খোঁচা দিলেন কাজল?