সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিনোদন

‘শাহরুখ আর সালমান যতদিন থাকবে ততদিন বলিউড ডুববে’: পরিচালক


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-07-16 18:15:00
‘শাহরুখ আর সালমান যতদিন থাকবে ততদিন বলিউড ডুববে’: পরিচালক

 

 

 

শাহরুখ আর সালমানদের নিয়ে হঠাৎ কটাক্ষ করেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বলিউড নিয়ে প্রায়ই নিজের মতামত প্রকাশ করে থাকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রি। তবে পরিচালকের শেষ টুইট বলছে তিনি জোরালো কটাক্ষ করেছেন শাহরুখ খান আর সালমান খানকে।


বিবিসির একটা টুইট রি-টুইট করেন তিনি। যেখানে কথা বলা হয়েছে কেন বলিউডের ‘কিং’ শাহরুখ। আর এই টুইটের জবাব দিয়ে বিবেক লিখেন, ‘যতদিন বলিউডে কিং, বাদশা আর ভাইজানরা থাকবে, ততদিন এটা ডুববে। 


শাহরুখ খান যেমন পরিচিত বলিউডের কিং হিসেবে তেমনই ১৯৯৯ সালে তিনি একটি সিনেমা করেছিলেন ‘বাদশা’ নামে। সালমান খান ২০১৬ সালে কাজ করেছেন ‘সুলতান’ এ। তবে বিবেকের এই টুইট একেবারেই নেয়নি সোশ্যাল মিডিয়া। বিশেষ করে শাহরুখ আর সালমান ভক্তরা। একেবারে ধুইয়ে দিয়েছেন পরিচালককে। 


বছরের শুরুতেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে আসেন তিনি। ১৯৯০ সালে উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের উপরে হওয়া অত্যাচারই এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমায় অভিনয় করেছিলেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী। ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল।