সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিনোদন

হাওয়ায় দিন দ্য ডে উড়ে গেছে !


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-31 20:39:30
হাওয়ায় দিন দ্য ডে উড়ে গেছে !

 

 

 

রাজধানীর কেরাণীগঞ্জে অবস্থিত জয় সিনেমাস। ২৯ জুলাই (শুক্রবার) সারা দেশের মতো এ হলটিতেও মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা হাওয়া। আর এ হাওয়ায় উড়ে গেছে হলিউড সিনেমা থর: লাভ অ্যান্ড থান্ডার' এবং অনন্ত জলিলের দিন দ্য ডে। নামানো হয়েছে সিনেমা দুটি।


৩১ জুলাই (রোববার) জয় সিনেমাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসমাগম বেশি হওয়ার কারণে আমরা হাওয়া সিনেমার ৩টা স্পেশাল শো বাড়িয়ে দিয়েছি আমাদের থ্রিডি হলে। তাই ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ও ‘দিন দ্য ডে’ সিনেমা আপাতত চালানো হবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত থর সিনেমাটা বন্ধ থাকবে।


মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে। অনেক মাল্টিপ্লেক্সে সিনেমাটি আগামী ৪ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন ২৬টি  শো চলছে।


'হাওয়া' সিনেমায় অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ আরও অনেকে।