বলিউড ও তামিলে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া,বাহুবলি খ্যাত দক্ষিণী অভিনেতা প্রভাস। মুক্তির অপেক্ষায় ভক্তরা প্রভাসের রোমান্টিক সিনেমা।
‘রাধে শ্যাম’ সিনেমার ট্রেলার রিলিজের পর থেকেই তা রীতিমত ভাইরাল। আর ফ্যানরা একেবারে বোল্ড ট্রেলার ভিডিও দেখে। ৩ মিনিট ৫ সেকেন্ডের এই ট্রেলারে রয়েছেন ভরপুর অ্যাকশন, প্রেম, মিলন,রোমান্স, ও বিচ্ছেদ।
পরিচালক এরই মধ্যে প্রায় চল্লিশ হাজার ভক্ত নিয়ে একটি ফ্যান ইভেন্টের আয়োজন করেছেন ছবিটির মুক্তির জন্য। যেখানে উন্মোচন করা হবে ছবিটির ট্রেলার। মূলত একটি প্রেমের সিনেমা রাধা কৃষ্ণ কুমার পরিচালিত "রাধে শ্যাম"।
ইভেন্টে চল্লিশ হাজার ভক্তের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সরকারের স্বাস্থ্যবিধি মেনে। অনুষ্ঠানে অংশ নিতে পারবেন শুধুমাত্র দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করা ভক্তরা।

ভারতীয় এক গণমাধ্যম জানায়, একটি খোলা জায়গায় বিশাল সেট তৈরি করা হচ্ছে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির বাইরে। এছাড়াও ভারতের চারপাশে শুট করা একটি বহুভাষিক চলচ্চিত্র "রাধে শ্যাম"।
একটি ইউভি ক্রিয়েশনস প্রযোজনা, গুলশান কুমার এবং টি-সিরিজের "রাধে শ্যাম"। এছাড়া সিনেমাটি দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও।