গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পূবাইল থানা যুবদলের সদস্য সচিব এবং ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেন।
দুর্গাপূজা উপলক্ষে তিনি ওয়ার্ডের সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
আবুল হোসেন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। এ উৎসবের মধ্য দিয়ে সমাজে পারস্পরিক ভালোবাসা ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আমি আশা করি।”
তিনি আরও বলেন, পূবাইলের ৪২ নম্বর ওয়ার্ডে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।
পরিশেষে, আলহাজ্ব আবুল হোসেন ৪২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীসহ হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান এবং সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।