আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক ভবনের কার্যক্রম পরিচালনা করায় গুলশানের বেশ কিছু ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রোববার (৭ নভেম্বর) সকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় গুলশানের রোড ১১৩-এর ২৩/বি ভবনের বেশ কয়েকটি ফ্লোর সিলগালা করে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় ভবনের রেস্টুরেন্ট। এমনকি অতিথিবিহীন হোটেলের রুমেও লাগানো হয় কার্যক্রম বন্ধের স্টিকার।
পাঁচ তলা ভবনের চারটি ফ্লোর ও দুইটি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।