সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2026-08-02 14:46
কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ


কুমিল্লা ও ফেনীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টা ও সাড়ে ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

এর মধ্যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির বিশেষ টহল দল সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করে।

অন্যদিকে, ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহল দল সীমান্তের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বেতীয়ারা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে।

বিজিবি জানায়, পৃথক অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।