সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লা দেবিদ্বারে মা ও ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগে ঘাতক আটক


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2026-09-21 12:41
কুমিল্লা  দেবিদ্বারে মা ও ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগে ঘাতক আটক

কুমিল্লা  দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে মা ও ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই ঘটনায় গলাকাটা অবস্থায় এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাতক ইমন (২৫) বড়শালঘর মাস্টারবাড়ীর মৃত ফরিদ মিয়ার ছেলে।


নিহতরা হলেন পেয়ারা বেগম (৬৫) ও তাঁর ৮ মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান । এ ঘটনায় আহত নারী নিহতদের ছেলের বৌ রাবেয়া (২৫) বলে জানা গেছে। আহত রাবেযার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।


দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ইমনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে আটক ইমনের সম্পৃক্ততা ও ঘটনার বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।