সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রাঙামাটি

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন 


রাঙ্গামাটি প্রতিনিধি

eshomoy.com || 2024-04-06
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন 

"স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে" এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে শনিবার (৬ এপ্রিল)   বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৪ পালন করা হয়েছে। 


দিবসটি উপলক্ষে এদিন  কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।


এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য  অংসুই ছাইন চৌধুরী।


কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনির সঞ্চালনায় এইসময়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালটেন্ট ডা:  রাজীব ধর, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সারাদেশের ন্যায়  কাপ্তাই উপজেলাতে সুন্দর আয়োজনে দিবসটি পালিত হয়েছে। আজকের এই দিনে সকলকে কাপ্তাই উপজেলা সহ পাহাড়ী বিভিন্ন দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকারবদ্ধ হতে হবে।