সব সময় সব খানে


মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : নীলফামারী

নেসকোর ২টি ট্রান্সফরমা সহ চোরাই মালামাল উদ্ধার গ্রেপ্তার ১জন।

নেসকোর ২টি ট্রান্সফরমা সহ চোরাই মালামাল উদ্ধার গ্রেপ্তার ১জন।

নেসকোর ২টি ট্রান্সফরমা সহ চোরাই মালামাল উদ্ধার গ্রেপ্তার ১জন।


মোঃ গোলাম রব্বানী( নীলফামারী )

eshomoy.com || 2025-09-18 19:26
নেসকোর ২টি ট্রান্সফরমা সহ চোরাই মালামাল উদ্ধার গ্রেপ্তার ১জন।

নীলফামারীর সৈয়দপুরে এক গুদামঘর থেকে ২ টি ট্রান্সফরমা সহ নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো)  বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গুদাম ঘরের মালিক আমিনুল ইসলাম (৫০) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার আদানির মোড় সংলগ্ন বকসাপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আমিনুল হক একই এলাকার মৃত সাহাজ উদ্দিন বোদার ছেলে। উদ্ধার হওয়া ওইসব বৈদ্যুতিক মালামালের মূল্য প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: ওয়াদুদের নির্দেশে উল্লেখিত গুদাম ঘরে তল্লাশি চালায় পুলিশের একটি দল।  ওইসময় ওই গোডাউনের ভিতরে কাগজপত্র বিহিন একটি বড় ট্রাকে থাকা ২ টি ট্রান্সফরমা এবং নেসকোর বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে তা জব্দ করা হয়। আটক করা হয় মো: আমিনুল ইসলামকে।


বিষয়টি জানার পর ঘটনাস্থলে ছুটে যান নেসকোর সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী উজ্জ্বল আলী। তিনি উপস্থিত সাংবাদিকদের  বলেন, পুলিশের উদ্ধার করা ওই মালামালগুলো সৈয়দপুরের নেসকোর। মাস খানেক আগে সেগুলো চুরি হয। সেই সময় এ ব্যাপারে অভিযোগও দেওয়া হয়। 


এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আ: ওয়াদুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমা চোরের সক্রিয় সদস্যরা একটি ট্রাকে করে চুরি করে আমিনুল হকের বাসার পাশে একটি গুদামঘরে সংরক্ষণের চেষ্টা করছে। ওই সময় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সদস্যের কয়েকজন পালিয়ে গেলেও মুল হোতা আমিনুল হক কে আটক করতে সক্ষম হই। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।