সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

eshomoy.com || 2025-01-08 7:08PM
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা

সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) বিকাল ৩ টায় মনসুর আলী অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজনে স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি সদস্য মেহেদি হাসান মুনতাসির সভাপতিত্বে সমনয়ক সালমান জোয়াদ্দদারের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য মো. মাশরাফি সরকার, নিটর হাসপাতালের ছাত্র প্রতিনিধি মো. রিফাত লোদি, শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসানসহ জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলকে স্বৈরাচারী উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সিরাজগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে যারা আহত ও নিহত করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তারা এও দাবি করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের প্রতি সাহায্যের প্রতিশ্রুতি পূরণ না হওয়া এবং স্বৈরশাসনের দোসরদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন দেওয়া যাবে না।

সভা শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।