সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : বিনোদন

হলিউড অভিনেতা রবার্ট রেডফর্ড মারা গেছেন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-16
হলিউড অভিনেতা রবার্ট রেডফর্ড মারা গেছেন
রবার্ট রেডফর্ড

হলিউড অভিনেতা রবার্ট রেডফর্ড মারা গেছেন। আজ মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা, অস্কারজয়ী নির্মাতা আজ নিজ বাড়তে মৃত্যুবরণ করেছেন। তার ম্যানেজার সিনডি বার্জার বলেন, ‘তিনি প্রয়াত হয়েছেন উটাহর সানডান্সের পার্বত্য এলাকায় নিজের প্রিয় বাড়িতে — প্রিয়জনদের ঘিরে, প্রিয় পরিবেশে।’ তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।’

১৯৬০-এর দশকে চলচ্চিত্রে অভিষেকের পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন রেডফোর্ড। ১৯৭০-এর দশকে দ্য ক্যান্ডিডেট, দ্যা ওয়ে উই ওয়্যার, অল দ্যা প্রেসিডেন্টস ম্যান–এর মতো একাধিক কালজয়ী ছবিতে অভিনয় করে হয়ে ওঠেন সময়ের সেরা অভিনেতাদের একজন।

পরিচালক হিসেবেও তার সাফল্য ছিল ঈর্ষণীয়। ১৯৮০ সালে অর্ডিনারি পিপল পরিচালনার মাধ্যমে অস্কারে সেরা পরিচালক পুরস্কার জেতেন। একই বছর ছবিটি সেরা চলচ্চিত্র পুরস্কারও পায়।